1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ উৎযাপন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

দেবহাটায় উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ উৎযাপন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৭৯ সংবাদটি পড়া হয়েছে

মোমিনুর রহমান: দেবহাটায় উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ উৎযাপন করা হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ১৪ এপ্রিল ২০২৫,০১ বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে একটি বর্নাঢ়্য শোভা যাত্রা দেবহাটা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেবহাটার ঐতিহ্যবাহী বনবিবির বটতলায় গিয়ে শেষ হয়। বনবিবির বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষ বরণে পহেলা বৈশাখ বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। এদিনকে ঘিরে বাঙালির প্রিয় খাবার পান্তা ভাত খাওয়া হয়। পরে বনবিবির বটতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন খেলা ধুলার মধ্যে দিয়ে উৎসব মুখর পরিবেশে ছায়া শীতল মনোমুগ্ধকর পরিবেশে পহেলা বৈশাখ উৎযাপিত হয়। পহেলা বৈশাখের সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার নব যোগদানকৃত অফিসার ইনচার্জ গোলাম কিউরিয়া, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, সদ্য সাবেক সদস্য সচিব,জেলা বিএনপির সদস্য ও সাতক্ষীরা -৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন সিদ্দিকী। এসময় আরো উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সিনিয়র সাংবাদিক ফারুক মাহবুব, নোয়াপাড়া ইউনিয়নের ভার প্রাপ্ত চেয়ারম্যান মোনায়ম হোসেন, দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, যুগ্ন সম্পাদক লিটন ঘোষ বাপ্পী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd