1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী নির্দেশনা মেনে ক্লাশ শুরু - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দেবহাটার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী নির্দেশনা মেনে ক্লাশ শুরু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৯১ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা ব্যুরো: দেবহাটার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী নির্দেশনা মেনে রবিবার ১২ সেপ্টেম্বর, ২১ থেকে ক্লাশ শুরু হয়েছে। এসময় শিক্ষার্থীদের মধ্যে একটা অন্যতম অনুভূতি লক্ষ্য করা যায়। দীর্ঘ প্রায় ১৬ মাস ছুটির পর স্কুল কলেজে আসা একটা অন্যতম আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ক্লাশ শুরুর প্রাক্কালে শিক্ষকদের মধ্যেও খুবই আনন্দ পরিলক্ষিত হয়। শিক্ষা মন্ত্রী দীপু মনি গত কয়েকদিন আগে কোভিড ১৯ মহামারী করোনা ভাইরাসের কারনে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যে নির্দেশনা প্রদান করেন সে অনুযায়ী দেবহাটার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে সরকারি কেবিএ কলেজ হাজী, কেয়ামউদিন মেমোরিয়াল মহিলা কলেজ, দেবহাটা কলেজ, দেবহাটা অষ্টম শ্রেণী উপনীত একটিমাত্র প্রতিষ্ঠান সখিপুর দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সখিপুর মাধ্যমিক হাইস্কুল, পারুলিয়া গার্লস স্কুল ও এসএস মাধ্যমিক বিদ্যালয়, টাউনশ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়সহ সকল প্রতিষ্ঠানে সরকারী বিধিমালা মেনে চালু করা হয়। সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, প্রধান শিক্ষক তৈয়েবুর রহমান, সরকারি কেবিএ কলেজের রোভার স্কাউট টিচার আবু তালেব, অফিস সহকারী শাহাদাত হোসেন, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, সহকারী অধ্যাপক হাফিজুল ইসলাম, দিঘীরপাড় প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু আব্দুল্লাহ আল আজাদ, প্রধান শিক্ষিকা শেফালী ব্যানার্জিসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষকমন্ডলী শিক্ষার্থীদের স্কুলে প্রবেশের মুখে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কাজ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd