1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার কলকাতা খাল ভাঙ্গন এলাকা পরিদর্শনের ইউএনও - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দেবহাটার কলকাতা খাল ভাঙ্গন এলাকা পরিদর্শনের ইউএনও

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৮৪ সংবাদটি পড়া হয়েছে

মোমিনুর রহমান : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের কলকাতা খালের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় ভাঙ্গন কবলিত এলাকা গুলো দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে বলে তিনি জানান। গত শুক্রবার ১৫ ই আগস্ট কুলিয়া ইউনিয়নের চর বালিতা পরিদর্শনের পর ১৭ ই আগস্ট রবিবার জেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভায় কলকাতা খালের পার্শ্ববর্তী রাস্তার ভাঙ্গন সমস্যা উপস্থাপন করেন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ।
জেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভায় আলোচনা পরপরই সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ অতি দ্রুত ভাঙ্গন মেরামতের কাজ শুরু করার জন্য বলেন। এবং অনুমতি দেন দেবহাটা ও সদর উপজেলা প্রশাসনের সাথে এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ ও কারিগরি টিমের মাধ্যমে সমাধানের জন্য অবিলম্বে ব্যবস্থা নেয়া প্রয়োজন মর্মে কার্যক্রম শুরু করার প্রস্তাব দেওয়ার পর কালক্ষেপণ না করে সভা শেষ করার সাথে সাথে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী সদর উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকাবাসী উক্ত স্থান ১৭ই আগস্ট রবিবার দুপুরেই আবারো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সিদ্ধান্ত হয় যে,
খননকৃত কলকাতা খালের বাকের অংশগুলোর যেখানে যেখানে ভেঙে গিয়েছে সেখানে দ্রুত প্যালাসাইডিং করে রাস্তার পাড় পুনরুদ্ধার করবে
পানি উন্নয়ন বোর্ড। আর মেরামত করার পর রাস্তার ভেঙে যাওয়া অংশ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবে এলজিইডি।
সমন্বিত পরিদর্শনে দুই দপ্তরের কার্যক্রম স্পষ্ট করতে পারায় সংশ্লিষ্ট দপ্তর গুলো এখন শীঘ্রই কাজ শুরু করতে পারবে।
আর পুরানো স্লুইস গেটের পার্শ্ববর্তী খেলার মাঠ ও ঈদগাহ এর পাশে ভাংগন আগামী দুই সপ্তাহের মধ্যে বাধ দিয়ে ঠিক করবে পানি উন্নয়ন বোর্ড। এই উদ্যোগ সাথে সাথে নেওয়ার জন্য এলাকাবাসী দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ধন্যবাদ জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd