1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৯২ সংবাদটি পড়া হয়েছে

মোমিনুর রহমান:দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার মিলন সাহা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল,দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাইজিদ বোস্তামী উজ্জ্বল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান ওসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র প্রতিনিধি ইমরান বাশার, দেবহাটা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, টাউন শ্রীপুর বিজিবি কমান্ডার সুবেদার আব্দুল খালেক, দেবহাটা কোম্পানি কমান্ডার শাহাজান আলী। এসময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলে প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা ও উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি এনামুল হক প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান তাদের বক্তব্যে বলেন, দেবহাটা উপজেলায় মাদক, চোরাকারবারি চুরি,ছিনতাই, কোন কাজে দূনীতি ও বাল্য বিবাহ সহ সকল বিষয়ে প্রতিরোধ করার জন্য আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যদের কাছে সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত সকল সদস্যরা তাদের বক্তব্যে দেবহাটা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো থাকায় দেবহাটা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd