1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দাকোপে দুর্যোগ মোকাবেলায় বহুপাক্ষিক উদ্যোগ শীর্ষক বেতার সংলাপ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দাকোপে দুর্যোগ মোকাবেলায় বহুপাক্ষিক উদ্যোগ শীর্ষক বেতার সংলাপ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৪৯ সংবাদটি পড়া হয়েছে
Exif_JPEG_420

খুলনা প্রতিনিধি: খুলনার দাকোপ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ইউনিসেফের সহযোগিতায় আজ (সোমবার) সকালে ‘দুর্যোগ মোকাবেলায় বহুপাক্ষিক উদ্যোগ’ শীর্ষক বেতার সংলাপ অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন বেতার সংলাপে প্রধান অতিথি ছিলেন।
সংলাপে প্রশ্নোত্তর পর্বে ইউএনও ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মত প্রাকৃতিক দুর্যোগের সময় উপকূলীয় এলাকার জনগোষ্ঠীর জানমাল রক্ষায় নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি দুর্যোগ মোকাবেলায় শিক্ষার্থীদের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে বলেন সকল স্তরের মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের ফলে সাম্প্রতিক যেকোন দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশেই কমে এসেছে।
বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত বেতার সংলাপে দাকোপ উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা মাধ্যমিক অফিসার পরিতোষ কুমার আউনিয়া ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের প্যানেল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ।
বাংলদেশ বেতার, খুলনা কেন্দ্রের সহকারী পরিচালক মোঃ মামুন আকতার দুর্যোগ মোকাবেলায় বহুপাক্ষিক উদ্যোগ নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। বেতার সংলাপে দাকোপ উপজেলার বিভিন্ন স্কুলের ৫০ শিক্ষার্থী অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd