1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে বিএনপির র‌্যালি শুরু - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে বিএনপির র‌্যালি শুরু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির র‌্যালি শুরু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালির উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে র‌্যালিটি।
সরেজমিনে দেখা যায়, র‌্যালিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, জাতীয়বাদী যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, ওলামা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলাদা আলাদা ব্যানারে র‌্যালিতে যোগ দিয়েছেন। পুরো রাস্তায় স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে রাখছেন তারা।
সংগঠনের উপস্থিতি জানান দিতে বিভিন্ন রংবেরঙের ক্যাপ ও গেঞ্জি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ছিল।দেশাত্মবোধক গান, বাউল গান, ঢোলের তালে ও মাইকে স্লোগানে র‌্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে যায়। এর আগে বেলা ১১টার দিকে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের জেলা বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল আকারে নয়াপল্টনে জড়ো হন। ইতোমধ্যে নয়াপল্টন, কাকরাইল ও ফকিরাপুলসহ আশপাশের এলাকার অলিগলি লোকে লোকারণ্য হয়ে গেছে।
র‌্যালিটি নয়াপল্টনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে। সেখানে সমাপনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। র‌্যালি শুরুর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd