1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ডিম আগে না মুরগি আগে, প্রশ্নের জবাব দিলেন বিজ্ঞানীরা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ডিম আগে না মুরগি আগে, প্রশ্নের জবাব দিলেন বিজ্ঞানীরা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৪৮ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: ডিম আগে না মুরগি আগে? এটি এমন এক প্রশ্ন যার উত্তর এখনও আমাদের নাগালের বাইরে।এটি নিয়ে বিতর্ক চলছে যুগ যুগ ধরে। কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য হয়, এমন উত্তর আসলে এখনও মেলেনি। ডিম আর মুরগি দুটিকেই জয়ী করে নানা যুক্তি তুলে ধরা যায়। তবে এসব দাবির প্রায় কোনোটিই বিজ্ঞানসম্মত নয়।
সত্যি বলতে ডিম আগে না মুরগি আগেএ বড় জটিল প্রশ্ন। শুধু বিজ্ঞানই হয়তো সবার কাছে গ্রহণযোগ্য জবাব দিতে পারে। অনেক গবেষক এর বিজ্ঞানসম্মত জবাব খুঁজতে কাজও করেছেন। সম্প্রতি নতুন এক সমাধান বের করেছেন একদল ব্রিটিশ গবেষক। তাদের দাবি, মুরগিই আগে এসেছে।
যুক্তরাজ্যের শেফিল্ড এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দীর্ঘ সময় এ নিয়ে গবেষণার পর বলছেন, ডিম সৃষ্টিতে ডিমের সাদা অংশে থাকা ওভোক্লিডিন নামের প্রোটিনের (ওসি-১৭ নামেও পরিচিত) গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই প্রোটিন পাওয়া যায় মুরগির গর্ভাশয়ে। এতেই প্রমাণিত হয় যে মুরগিই প্রথমে এসেছে। এরপর তার গর্ভাশয়ে ওভোক্লিডিন প্রোটিন তৈরি হয়েছে এবং পরে তা থেকেই তৈরি হয়েছে ডিম, কিন্তু নতুন এ ব্যাখ্যাও বিতর্ক থামাতে পারবে বলে মনে হয় না। কারণ ‘ডিম আগে’র পক্ষ আবারও অবধারিতভাবে প্রশ্ন তুলবে।
তাহলে সেই মুরগিটি এলো কোথা থেকে? কোনো একদিন সে প্রশ্নেরও বিজ্ঞানভিত্তিক জবাব দিতে নিশ্চয়ই চেষ্টা করে যাচ্ছেন আরেকদল গবেষক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd