1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ায় সন্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন ওসি মোস্তাফিজুর রহমান - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ায় সন্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন ওসি মোস্তাফিজুর রহমান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৭০ সংবাদটি পড়া হয়েছে

আলম হোসেন কলারোয়া: কলারোয়া থানার ওসি মোহা মোস্তাফিজুর রহমান আবারো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন। আজ ১১ অক্টোবর সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল সেডে অনুষ্ঠিত সেপ্টেম্বর /২৩ মাসের মাসিক কল্যাণ সভায় অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় তিনি জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এঁর নিকট থেকে সন্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন। এছাড়া অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসাবে পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন।সভায় পুলিশ সুপার সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষনিক সমাধান করেন। পুলিশ সুপার অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে শৃঙ্খলা বজায় রাখা,মেসে উন্নত খাবার পরিবেশন,ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা,ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা,স্বাস্থ্য সচেতনতা,ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা,ডেংগু সম্পর্কে সতর্ক থাকা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভায় চৌকস ওসি হিসাবে পুলিশ সুপারের নিকট থেকে বিশেষ সন্মাননা পেয়েছেন তালা থানার ওসি মো: মোমিনুল ইসলাম। এছাড়া কর্ম মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ হয়েছেন ট্রাফিক সার্জেন্ট এসএম নাজমুল সিকদার। অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় ডিবির শ্রেষ্ঠ হয়েছেন এসআই মহাসিন তরফদার। শ্রেষ্ঠ সেবা প্রদানকারী কর্মকর্তা(বিশেষ সম্মাননা পেয়েছেন সদর থানার এসাই মোঃহাসানুর রহমান। কলারোয়া থানার এসআই নুর ইসলাম ও কলারোয়া থানার আলমঙ্গীর জেলার শ্রেষ্ঠ এএসআই হিসাবে পুরুস্কার পেয়েছেন। এছাড়া ডিএসবির এসআাই তাপস কুমার দত্ত সন্মাননা ক্রেষ্ট অর্জন করেছেন পুলিশ সুপারের নিকট থেকে।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এঁর সভাপতিত্বে কল্যাণ সভায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমেন্ড অপারেশন) মোঃ আমনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল আমিনুর রহমান, সদর সার্কেল মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার দেবহাটা ও আশাশুনি সার্কেল এসএম জামিল আহমেদ, তালা সার্কেল এএসপি সাজ্জাদ হোসেন, তালা থানার ওসি মোমিনুল ইসলাম, ট্রাফিক বিভাগের টিআই প্রশাসন শ্যামল কুমার চৌধুরী, কলারোয়া থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান, সদর থানার ওসি মহিদুল ইসলাম, ডিআইওয়ান ইয়াছিন আলম চৌধুরী, ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, কালিগঞ্জ থানার ওসি মামুন রহমান,শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd