1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলা তথ্য অফিসের আয়োজনে বঙ্গবন্ধু মহিলা কলেজ কলারোয়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জেলা তথ্য অফিসের আয়োজনে বঙ্গবন্ধু মহিলা কলেজ কলারোয়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ কলারোয়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০৯ মে মঙ্গলবার সকাল ১০টায় বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ হলরুমে এ মহিলা সমাবেশ বাস্তবায়িত হয়। সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ গড়তে, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ সমূহ বাস্তবায়ন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডপ্রচার এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ^াসের সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। প্রধান অতিথি তার আলোচনায় বলেন, সমৃদ্ধ বাংলাদেশকে পূর্ণতা দিতে স্মার্ট বাংলাদেশ গড়ার বিকল্প নেই। আর এ জন্য প্রথমে আমাদের স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠতে হবে। তিনি আরো বলেন, তরুণ প্রজন্মকে এ ব্যাপারে বেশি ভূমিকা পালন করতে হবে। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, তথ্য অফিসার, মোঃ জাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরা’র উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম মাহবুবুর রহমান, সহকারি তথ্য অফিসার মিসেস লতিফুন নাহার, বিশিষ্ট সমাজসেবক মোঃ মোস্তাফিজুর রহমানসহ কলেজের সহকারী অধ্যাপকবৃন্দ। সরকারের উন্নয়ন কর্মকান্ড, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ (ব্র্যান্ডিং), গুজব প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে আলোচকগণ বক্তব্য প্রদান করেন। এ সময় দুইশতাধিক নারী শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd