1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৮৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের সভা (রবিবার) সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বলেন, চলমান ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম দুইধাপ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে। খুলনায় নির্বাচনের দিন বৃষ্টি উপেক্ষা করে ৭৭ থেকে ৮০ শতাংশের বেশি ভোটার ভোটদান করেছেন। যারা নির্বাচনে অংশগ্রহণ করছে না তারাই নির্বাচনে মানুষের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলে। তিনি বলেন, অধিকতর নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেক মন্দির এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা প্রয়োজন। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে কেউ যেন জনভোগান্তি সৃষ্টি করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। পুণ্যস্নান ও ধানকাটার মৌসুমে অবৈধ হরিণ শিকার বন্ধ ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানান, সমাজে মাদকের বিস্তার ঘটলে সকলের সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারে। খুলনায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। সামাজিক শৃঙ্খলা রক্ষায় নগর ও গ্রামীণ এলাকার চায়ের দোকানগুলোতে রাতের বেলা নির্দিষ্ট সময়ের পরে টেলিভিশন সেট বন্ধ রাখার বিষয়টি ভেবে দেখা যেতে পারে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক মোঃ রফিকুজ্জামান বলেন, গত মাসে জেলায় মাদক সংক্রান্ত একশত ৬২টি মামলা দায়ের করা হয়েছে।
জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার সভাপতির বক্তৃতায় বলেন, অপরাধির মূল পরিচয় সে অপরাধি। রূপসার শিয়ালিতে সাম্প্রদায়িক ঘটনায় জড়িতরা অবশ্যই আইনের আওতায় আসবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও করোনার তৃতীয় ঢেউ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তিনি আরও জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ি এবছর হতে সুন্দরবনে কেবল সনাতন ধর্মাবলম্বীদের জন্য পুণ্যস্নান অনুষ্ঠিত হবে, রাসমেলা হবে না।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল সভায় বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এসময় জানানো হয়, খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত অক্টোবর মাসে ১৬০ টি মামলা দায়ের করা হয়েছে যা বিগত সেপ্টেম্বর মাসে জেলায় দায়ের হওয়া মামলা থেকে ১৩টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে অক্টোবর মাসে ১৫২টি মামলা দায়ের হয়েছে যা বিগত সেপ্টেম্বর মাসে দায়ের হওয়া মামলা হতে সাতটি বেশি। সভায় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd