1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
গৃহভিত্তিক নারী শ্রমিকদের ও জলবায়ু পরিবর্তনজনিত গবেষণা পরিপত্র বিষয়ে জাতীয় প্রেসক্লাবে সেমিনারে বীরমুক্তিযোদ্ধা এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

গৃহভিত্তিক নারী শ্রমিকদের ও জলবায়ু পরিবর্তনজনিত গবেষণা পরিপত্র বিষয়ে জাতীয় প্রেসক্লাবে সেমিনারে বীরমুক্তিযোদ্ধা এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ১০৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: গৃহভিত্তিক নারী শ্রমিকদের কোভিড-১৯ ও জলবায়ু পরিবর্তনজনিত গবেষণা পরিপত্র উপাস্থাপন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জের (তোফাজ্জেল হোসেন মানিক মিয়া হল) এ কোয়ালিশন ফর দ্যা আরবান পুওর (কাপ) এর আয়োজনে, কোয়ালিশন ফর দ্যা আরবান পুওর (কাপ)’র ভাইস চেয়ারম্যান মাসুদা ফারুক রত্মা’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপকূলীয় জনপ্রতিনিধি ও নাগরিক ফোরামের আহবায়ক সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
দক্ষিণ এশিয়ার গৃহভিত্তিক নারী শ্রমিকদের জীবন জীবিকার উপর কোভিড ১৯ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক গবেষণা প্রতিবেদন উপাস্থাপন অনুষ্ঠানে সেমিনারে কোয়ালিশন ফর দ্যা আরবান পুওর (কাপ)’র পক্ষ থেকে বিষয় ভিত্তিক বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করে বক্তব্য রাখেন বক্তারা। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদফতর ও সমাজকল্যাণ মন্ত্রণালয়’র উপসচিব মো. কামরুল ইসলাম, শ্রম মন্ত্রাণালয়ের সাবেক যুগ্ম সচিব আ ম কাশেম মাসুদ, বিশিষ্ট শ্রমিক নেতা মো. আবুল হোসেন, কোয়ালিশন ফর দ্যা আরবান পুওর (কাপ)’র নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান ইয়াত প্রমুখ। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক আশিশ কুমার দে, উন্নয়ন সমন্বয়, গবেষক এবং কো-অর্ডিনেটর মো. জাহিদ রহমান, নির্বাহী পরিচালক, ওসি ফাউন্ডেশন ও ট্রেড ইউনিয়ন লিডার এআর চৌধুরী রিপন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষাবিদ, গৃহভিত্তিক নারী শ্রমিক প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd