1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খেজুরডাঙ্গা আর.কে. মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খেজুরডাঙ্গা আর.কে. মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১০৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করে গৌরবজনক সাফল্য অর্জন করেছে সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা আর.কে. মাধ্যমিক বিদ্যালয়। এই সাফল্য উদযাপন ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহারুল ইসলাম, জেলা তথ্য অফিসার, সাতক্ষীরা। তিনি তাঁর বক্তব্যে বলেন
“ভালো হলে সবার চেয়ে ভালো হতে হবে, আর খারাপ হলে সবার চেয়ে খারাপ—যাতে মানুষ চিনতে পারে। তবে আমাদের লক্ষ্য হওয়া উচিত আলোকিত মানুষ হওয়া। আমরা সকলে আলোকিত মানুষ হতে চাই এবং আলোকিত মানুষ হতেই হবে।”
তিনি আরও বলেন—“খারাপ বন্ধু বা খারাপ মানুষের সঙ্গে চললে নিজের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে। তাই সব সময় ভালো সঙ্গ ও সৎ পথে চলার চেষ্টা করতে হবে।”
তিনি সাতক্ষীরার কৃতী সন্তান ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও ফুটবলার প্রান্তির উদাহরণ দিয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন এলাকার ও দেশের গৌরব বাড়ানোর আহ্বানে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানজিদা খাতুন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার, সদর উপজেলা, সাতক্ষীরা। মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক, খেজুরডাঙ্গা আর.কে. মাধ্যমিক বিদ্যালয়।
সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শিহাব হোসেন।
অনুষ্ঠানে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের মায়েদের গলায় সম্মাননা মেডেল পরিয়ে দেওয়া হয়, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে। অভিভাবকদের এমন সম্মাননা সমাজে ইতিবাচক বার্তা দেয়—একজন সন্তানের সফলতার পেছনে মায়ের অবদান কতটা গুরুত্বপূর্ণ।
কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd