1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খুলনায় বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৫৫ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি; খুলনায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠান আজ (শুক্রবার) বিকালে শিববাড়ি মোড়স্থ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ভবন চত্বরে অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন।সমাপনীতে প্রধান অতিথি বলেন, উদ্যোক্তা হতে বিসিকের মাধ্যমে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে। বিসিক নতুন উদ্যোক্তাদের বিভিন্ন ধরণের সহায়তা দিয়ে থাকে। তিনি বলেন, ১০ দিনব্যাপী মেলাটি সবার অংশগ্রহণে প্রাণবন্ত ও সুন্দর হয়েছে। এই সময়টি এরকম মেলা আয়োজনের উপযুক্ত ছিলো। উদ্যোক্তাদের নিয়ে এধরণের মেলা মাঝে মধ্যেই আয়োজন করা যেতে পারে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তদের উৎপাদিত পণ্য বিপণনের ক্ষেত্রে এরকম মেলা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাই ভবিষ্যতে এধরণের মেলার আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করা যায়।খুলনা বিসিকের আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক তাহেরা নাসরীণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোলাম সাকলাইন। অনুষ্ঠানে উদ্যোক্তা ইয়াছিন আরাফাত টিপু ও মির্জা মিনারা শিরিন বক্তৃতা করেন। বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্টলের উদ্যোক্তদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র এবং প্রতিটি স্টল প্রতিনিধিদের মাঝে সনদপত্র প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd