1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় টিসিবি’র মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি চলমান - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খুলনায় টিসিবি’র মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি চলমান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সারা দেশে এক কোটি সীমিত আয়ের মানুষের মাঝে টিসিবি’র পণ্য সামগ্রী ন্যায্যমূল্যে বিক্রয় করা হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনসহ জেলার নয়টি উপজেলায় একশত পাঁচ জন ডিলারের মাধ্যমে মোট এক লাখ ৯১ হাজার সাতশত ১৬ জন উপকারভোগীর নিকট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রয় করা হচ্ছে।
ইতোমধ্যে প্রত্যেক উপকারভোগীর জন্য ফ্যামিলি কার্ড প্রস্তুত করা হয়েছে এবং পণ্য বিক্রয় কার্যক্রম দুই পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে গত ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রত্যেক উপকারভোগীর মাঝে দুই কেজি ডাল, দুই কেজি চিনি এবং দুই লিটার সয়াবিন তেল বিক্রি করা হয়েছে। ৭ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত অনুরুপভাবে দ্বিতীয় পর্যায়ে উপকারভোগীদের মাঝে দুই কেজি ডাল, দুই কেজি চিনি, দুই লিটার সয়াবিন তেল এবং দুই কেজি ছোলা বিক্রি করা হচ্ছে।
একজন ফ্যামিলি কার্ডধারী প্রতি কেজি চিনি ৫৫ টাকা, ডাল ৬৫ টাকা, ছোলা ৫০ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকায় ক্রয় করতে পারবেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd