1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ১০৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, মসজিদে দোয়া, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে (মঙ্গলবার) খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনার বয়রাস্থ ইসলামিক ফাউন্ডেশনের চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ১৯৭৫ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু মাদ্রাসা বোর্ডও গঠন করেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। জাতির পিতা ইসলামের যে উন্নয়ন শুরু করে গেছেন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যাহত রেখেছেন। তিনি বলেন, বর্তমান সরকার ইমাম ও মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করে। ইমামরা হলেন সবার জন্য আদর্শ স্বরূপ। দেশ ও সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে ইমামরাও অবদান রাখতে পারেন। দেশে এখন শান্তির সুবাতাস বইছে। এই সরকারই কওমী মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ সরকারের একটি বড় অর্জন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো: গিয়াস উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে এতে স্বাগত জানান ইসলামিক ফাউন্ডেশন খুলনার বিভাগীয় পরিচালক একেএম ফজলুর রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd