1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনা বিভাগীয় পর্যায়ে পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খুলনা বিভাগীয় পর্যায়ে পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৮২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : খুলনা বিভাগের পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান অনুষ্ঠান (বুধবার) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। অনলাইনে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন। প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, নারীর পারিবারিক মর্যাদা, ব্যক্তিগত ও সামাজিক অর্জন, প্রতিকূলতার বিরুদ্ধে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণায় জয়িতা সম্মাননা এক অনন্য স্বীকৃতি। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান স্বাধীনতা যুদ্ধে নির্যাতিত, নিপীড়িত, অসহায় নারীদের জন্য নারী পুনর্বাসন বোর্ড গঠন করেন। নারীদের সমঅধিকার অর্জন এবং সবক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ-সুবিধা নিশ্চিতে সংবিধানে বিশেষ বিধান সন্নিবেশিত করেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টিসহ নানা খাতে নারীদের উন্নয়নে অসংখ্য কার্যক্রম হাতে নিয়েছেন। নারীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা দিতে জয়িতা সম্মাননার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসংস্থানের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে ৩৫টি বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রেঞ্জ ডিআইজি ড. খ: মহিদ উদ্দিন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোঃ আব্দুর রশিদ, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত জানান মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা। ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় খুলনা বিভাগীয় প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
২০২০-২১ অর্থবছরে খুলনা বিভাগের পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী খুলনার নুরজাহান খানম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সাতক্ষীরার প্রফেসর শামসুন নাহার, সফল জননী ক্যাটাগরিতে চুয়াডাঙ্গার মোছা: জাহানারা পারভীন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নড়াইলের লাভলী ইয়াসমিন এবং সমাজ উন্নয়নে খুলনার হালিমা ইসলাম।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর পক্ষে খুলনার বিভাগীয় কমিশনার শ্রেষ্ঠ জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd