1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুব শীঘ্রই উৎপাদনে যাবে রামপাল পাওয়ার প্লান্ট-বিদ্যুৎ সচিব - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খুব শীঘ্রই উৎপাদনে যাবে রামপাল পাওয়ার প্লান্ট-বিদ্যুৎ সচিব

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ১৩২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুব শীঘ্রই রামপাল পাওয়ার প্লান্ট বিদ্যুৎ উৎপাদনে যাবে। আমরা আশা করছি আগামী মার্চ মাসেই এটি সম্ভব হবে। আজ (শনিবার) রামপাল পাওয়ার প্লান্টের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে বিদ্যুৎ বিভাগের সচিব মোঃ হাবিবুর রহমান এমনই আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি জানান, বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির মধ্যেও রামপাল পাওয়ার প্লান্টের নির্মাণ কাজ থেমে থাকেনি। দুই দেশের বন্ধুত্বের নিদর্শন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প হিসেবে রামপাল পাওয়ার প্লান্টের সার্বিক কর্মকান্ড সন্তোষজনক ভাবেই এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতিটি অঞ্চলে শতভাগ বিদ্যুৎ নিশ্চিতের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে বিদ্যুৎ বিভাগ কাজ করে যাচ্ছে।
এর আগে সকালে রামপাল পাওয়ার প্লান্টে পৌছে বিদ্যুৎ বিভাগের সচিব মোঃ হাবিবুর রহমান বিভিন্ন কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন। পরে প্রকল্প মুল্যায়ন সভায় অংশ নেন। এছাড়া বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড কর্তৃক পরিচালিত সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে প্রকল্প এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। বিকালে সচিব প্লান্ট চত্বরে একটি বকুল গাছের চারা রোপণ করেন।
বিআইএফপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী আবসার উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মুঃ মোহসিন চৌধুরী, অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন, বিউবো সদস্য মোঃ মাহবুবুর রহমান, পিজিসিবি লিমিডেট এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়াসহ সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd