1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুয়েটের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরের গণমাধ্যমকর্মীদের মতবিনিময় অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কুয়েটের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরের গণমাধ্যমকর্মীদের মতবিনিময় অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: প্রতিষ্ঠানের জন্য যে কোন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ভালোবাসি। ১৫ বছরের জঞ্জাল ১৫ দিনে সমাধান করা সম্ভব নয়। এজন্য আমাকে সময় দিতে হবে। কুয়েটে কেউ দুর্নীতি করলে পার পাবে না। চ্যালেঞ্জ কোন বিষয় নয়, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইনা।  খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ (সোমবার) সকালে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে খুলনার কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর আরও বলেন, কুয়েটকে আমি ভাল একটি অবস্থানে নিয়ে যেতে চাই। কুয়েটে আমি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি। আমি নিজের কাছে শতভাগ স্বচ্ছ। কে কী বলল তা নিয়ে আমি মাথা ঘামাই না। আমি দ্রæততার সাথে কাজ করি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে কোন অনিয়ম হতে দেওয়া হবে না। গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ। কুয়েটকে আরো ভালো স্থানে নিয়ে যেতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে পারবো। এটা আমার দৃঢ় বিশ^াস।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ভাইস চ্যান্সেলর বলেন, আবাসিক হলে কোন বহিরাগত থাকবে না ও শিক্ষার্থীদের আবাসিক হলের সমস্যা অচিরেই সমাধান হয়ে যাবে। মতবিনিময় সভায় স্বাগত বক্তৃতা করেন কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd