1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুলিয়ায় রাইট টু গ্রো প্রকল্পের সমাপনী কর্মশালা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কুলিয়ায় রাইট টু গ্রো প্রকল্পের সমাপনী কর্মশালা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৯৩ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়ায় ওয়ার্ল্ড ভিশন রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে কুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্যানেল-২ ইউপি সদস্যা ফতেমা খাতুন এর সভাপতিত্বে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সিএসও মোহন লাল মন্ডল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের রাইট টু গ্রো প্রজেক্টের ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের ম্যানেজার জগন্ময় প্রজেশ বিশ্বাস, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, কুলিয়া ইউপি সচীব ফারুক হোসেন, রাইট টু গ্রো প্রজেক্ট অফিসার আবেদা সুলতানা ও সমাজবেক মাসুম খান চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন সি. এস. ও হিরন কুমার মন্ডল, সি. এস. ও শহিদুল ইসলাম, সি,এস,ও দিলীপ কুমার মন্ডল, সিএস,ও মিলন হোসেন , ইউপি সদস্যরা যথাক্রমে প্রেম কুমার, রওনাকুল ইসলাম রিপন, জাহিদুর রহমান জুয়েল, শিরিনা রসুল, শ্যামলী রানী, অ্যাডভো: অফিসার উজ্জল কুমার পাল প্রমুখ। এসময় রাইট টু গ্রো প্রজেক্ট সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) সদস্য এবং সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন (সিভিএ) ওয়ার্কিং গ্রুপের সমন্বয়ে কুলিয়া ইউনিয়ন পরিষদের উল্লেখযোগ্য অর্জনগুলো তুলে ধরেন এবং রাইট টু গ্রো প্রজেক্ট ও কুলিয়া ইউনিয়ন পরিষদের মধ্যে টেকসই উন্নয়ন সম্পর্কে আলোচনা করেন।

 

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd