1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জের ৮৮নং বাগমারি সরকারি প্রাথমিক বিদ্যালযের ম্যানেজিং কমিটি গঠন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জের ৮৮নং বাগমারি সরকারি প্রাথমিক বিদ্যালযের ম্যানেজিং কমিটি গঠন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৩০ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের ৮৮নং বাগমারি সরকারি প্রাথমিক বিদ্যালযের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। ৩ এপ্রিল-২০২৪ বুধবার, বেলা ১১টায় বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক এর সভাপতিত্বে বিভিন্ন কাটাগরী থেকে নির্বাচিত মোট ১১ জন সদস্য নিয়ে আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের সভাপতি রেজাউল ইসলাম, সহ-সভাপতি আজমির হোসেন, ১১নং রতনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য দিদার হোসেন। কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কেশব চন্দ্র মন্ডল, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি মোঃ আমিনুর রহমান, বিদ্যুৎসাহী (মহিলা) শ্রীমতি একাদশী বৈদ্য, অভিভাবক সদস্য (মহিলা) আনজুয়ারা খাতুন, অভিভাবক সদস্য (মহিলা) শরিফা বেগম, ভূমি-দাতা রিয়াজুল ইসলাম, অভিভাবক সদস্য (পুরুষ) আলমগীর হোসেন, শিক্ষক প্রতিনিধি মমতাজ খাতুন। শিক্ষার্থীদের অভিভাবক, এলাকার সুশীল সমাজের,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটি গঠন শেষে সভাপতি এবং কমিটির অন্যান্য সদস্যদের ফুল দিয়ে দিয়ে বরন করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
বিদ্যালয় পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি রেজাউল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার প্রতি অনেক বেশী আন্তরিক। একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। কমিটির সকল সদস্যদের সম্মতিক্রমে আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে এজন্য আমি অভিভূত ও কৃতজ্ঞ। সহ-সভাপতি আজমির হোসেন বলেন, বিদ্যালয়টির শিক্ষাব্যবস্থা, অবকাঠোমোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা বাস্তবায়নের জন্য আমি সর্বোচ্চ কাজ করব। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। উক্ত নবনির্বাচিত সভাপতি স্কুলের সার্বিক ও উত্তরোত্তর সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd