1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জের সাংবাদিক শেখ মোদাচ্ছের হোসেন জান্টুর মৃত্যু, দাফন সম্পন্ন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

কালিগঞ্জের সাংবাদিক শেখ মোদাচ্ছের হোসেন জান্টুর মৃত্যু, দাফন সম্পন্ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কাফেলা পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি এবং কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক শেখ মোদাচ্ছের হোসেন জান্টু (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের মরহুম শেখ মোস্তফা হোসেনের পুত্র। গত ২১ ফেব্রুয়ারি, শুক্রবার, জুমার নামাজের আগে কালিগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদে অসুস্থ হয়ে পড়েন। মুসল্লিদের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঐদিনই উপজেলার ঐতিহ্যবাহী বাজার গ্রাম রহিমপুর ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন বাজার গ্রাম রহিমপুর জামিয়া ইমদাদিয়া তালিমুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও খতিব পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা অজিহুর রহমান। পরে মহৎপুর সরকারি কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, ভাই-বোন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাবেক সোনালী ব্যাংক ম্যানেজার শেখ মোদাব্বের হোসেন এবং অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টুর ভাই ছিলেন।ব্যক্তিগত জীবনে সদালাপী ও হাস্যোজ্জ্বল শেখ মোদাচ্ছের হোসেন জান্টুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কালিগঞ্জ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd