1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জের তেলেখালি কমিউনিটি ক্লিনিক স্মার্ট ক্লিনিক হিসাবে নির্বাচিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জের তেলেখালি কমিউনিটি ক্লিনিক স্মার্ট ক্লিনিক হিসাবে নির্বাচিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫০ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের তেলিখালী স্মার্ট কমিউনিটি ক্লিনিকে ৫০ হাজার টাকা চেক প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ূন কবির এর নির্দেশক্রমে কালিগঞ্জ উপজেলায় “স্মার্ট ক্লিনিক”হিসেবে তেলিখালী কমিউনিটি ক্লিনিক নির্বাচিত করা হয়েছে। তেলিখালী স্মার্ট কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সুদীপ্ত কুমার ঘোষ জানান গত জুন মাসে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:মিরাজ হোসেন খান, ও রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন তেলিখালী স্মার্ট কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এবং রতনপুর ইউনিয়নের শেষ সীমানায় পল্লী গ্রামে তেলিখালী কমিউনিটি ক্লিনিক এর সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে তেলিখালী কমিউনিটি ক্লিনিকে দুইজন প্রসূতি মায়ের নরমাল ডেলিভারি সম্পন্ন, বৃক্ষরোপণ কর্মসূচি, জাতীয় শোক দিবস পালন, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা, কফ পরীক্ষা করা সহ নিয়মিত এলাকার রোগীদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করে আসছে। পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে গতকাল সোমবার কালিগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা মিরাজ হোসেন খান তেলিখালী স্মার্ট কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি সুদীপ্ত কুমার ঘোষ এর কাছে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এজন্য তেলিখালী সিসির পক্ষ হতে সংশ্লিষ্ট সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা স্বীকার করেন। ক্লিনিকের সিএইচসিপি সুদীপ্ত কুমার ঘোষ আরো জানায় উক্ত টাকা দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে তেলেখালি স্মার্ট কমিউনিটি ক্লিনিক এর জায়গায় প্রাচীর নির্মাণের কাজটি সম্পুর্ন হবে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd