1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে মাটি মিশ্রিত ভেজাল গবাদিপশু খাদ্য বিক্রির অভিযোগ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জে মাটি মিশ্রিত ভেজাল গবাদিপশু খাদ্য বিক্রির অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ৯২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা কালিগঞ্জে মাটি মিশ্রণকৃত গবাদিপশু খাদ্য বস্তা জাত করে বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। জানা গেছে, দীর্ঘদিন যাবত গবাদিপশুর খাদ্য পালিশ কুড়া, ভূট্রা গুড়াতে মাটি ও বালু মিশ্রণ দিয়ে পশুখাদ্যে ভেজাল দিয়ে আসছে অসাধু ব্যবসায়ী মেসার্স রফিকুল ট্রেডার্স এন্ড রাইচ মিল এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম। কালিগঞ্জ উপজেলার নলতা বেঁজরআটি গ্রামের আরশাদ এর ছেলে রফিকুল ইসলাম। স্থানীয়রা অভিযোগ তুলে বলেন, ইতিপূর্বে রফিকুল ট্রেডার্স এন্ড রাইচ মিলে গবাদিপশু খাদ্যে ভেজাল দেওয়ার অপরাধে ব্যবসায়ী রফিকুল ইসলাম কে তৎকালীন সময় কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রীতিমতো জেল জরিমানা করেন। গবাদিপশু খাদ্যে ভেজাল মিশ্রনের দায়ে জেল, জরিমানা করা স্বত্তেও পশু খাদ্যে ভেজাল দেওয়া থেকে বিরত থাকেনি অসাধু ব্যবসায়ী রফিকুল ইসলাম। প্রতিনিয়ত রফিকুল এর ভেজাল মিশ্রিত বস্তা বন্দী খাদ্য সাতক্ষীরা জেলার প্রত্যন্ত অঞ্চলে বাজারজাত করছে। এসব ভেজাল খাদ্য পালিশ কুড়া, ভূট্রা গুড়া খেয়ে গৃহপালিত পশু যেমনঃ গরু, ছাগল, হাঁস মুরগী অসুস্থতার কবলে পড়ে মারা যাচ্ছে। সেকারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে খামার ব্যবসায়ী থেকে শুরু করে ছোট পরিসরে গরু, ছাগল, হাঁস মুরগী পালিত ভুক্তভোগীরা। এদিকে রফিকুল ইসলাম এর ভেজাল খাদ্যের ক্ষতিকর নেতিবাচক প্রভাবে অসুস্থ হয়ে মরে যাওয়া গরু সাতক্ষীরার কসাই জনি, আখড়াখোলা বাজারের আফসার উদ্দিন বিক্রি করেন। সরেজমিনে ০১লা মে বুধবার সকালে যেয়ে দেখা যায়, কালিগঞ্জ নলতা বেঁজুরআটি লেদমোড়ে অবস্থিত রফিকুল ট্রেডার্স এন্ড রাইচ মিলের সামনে শুকনো মাটি মজুতকরণ আছে। এ সময় মিলের ভিতর প্রবেশের পর পশুখাদ্য পালিশ কুড়ার মধ্যে মাটি মিশ্রণ চোখে পড়ে। এ বিষয় কালিগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার দে মুঠোফোনে আলাপকালে বলেন, পশুখাদ্যে ভেজালকারীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয় কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী মুঠোফোনে আলাপকালে বলেন, গবাদিপশু খাদ্যে ভেজাল মিশ্রন কারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd