1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে পাবলিক প্রেসে ধুমপান নিষিদ্ধ সহ তামাক নিয়ন্ত্রন আইন বিষয়ক প্রশিক্ষন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জে পাবলিক প্রেসে ধুমপান নিষিদ্ধ সহ তামাক নিয়ন্ত্রন আইন বিষয়ক প্রশিক্ষন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১০০ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল কাদের, নিজস্ব প্রতিনিধি: তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে উপজেলা ট্যাক্সফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রন আইন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৬এপ্রিল বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রন আইন বিষয়ক প্রশিক্ষন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। প্রশিক্ষণে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আব্দুস সোবাহান, প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ তৈয়বুর রহমান, মেডিকেল অফিসার গোলাম মোস্তফা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম,আকরাম হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাঈমুল ইসলাম নাঈম, দক্ষিণশ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আব্দুল হান্নান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেজাউল ইসলাম কাগুচী প্রমূখ। প্রশিক্ষণে সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি, সাংবাদিক ও উপজেলা ট্যাক্সফোর্স কমিটির সদস্যরা অংশগ্রহন করেন। জাতীয় তামাক নিয়ন্ত্রন সেল স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের উদ্যোগে পাবলিক প্রেসে ধুমপান নিষিদ্ধ সহ জরিমানা ও তামাক এর ক্ষতিকারক দিক ও এর কূফল তুলে ধরে এই প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd