1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে দাফন টিমের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

কালিগঞ্জে দাফন টিমের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের অন্যতম অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন (বিডিএফ) এর উদ্যোগে দাফন টিমের স্বেচ্ছাসেবী সদস্যদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ আগষ্ট) বিকাল ৪টায় সংগঠনের অস্হায়ী কার্যালয়ে দাফন কার্যক্রম টিমের পুরুষ ও মহিলা সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। বসন্তপুর শাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন গুনাকরকাটী খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মুফতী মাওলানা আবু তাহের। বসন্তপুর বাইতুল মামুর জামে মসজিদের খতীব মাওলানা মোঃ আব্দুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ ফারুক হোসেন, বসন্তপুর ঢালীপাড়া জামে মসজিদের খতীব হাফেজ মোঃ ছফিউল্লাহ নাহিদ, হযরত বুলাহ্ সৈয়দ (রঃ) পাঞ্জেগানা মসজিদের ইমাম মৌলভী আব্দুল ওহাব গুলজারী প্রমুখ। কর্মশালায় প্রধান অতিথি বলেন, আল্লাহ পাকের বানী প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তেমনি আমাদেরও এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। মৃত্যু আমাদের জন্য অবধারিত। মৃত্যুর পর আমাদের কাফন-দাফন করা হবে। এজন্য কাফন-দাফনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষনের বিকল্প নেই। কর্মশালার সংগঠনের সফলতা কামনা করেন তিনি। এর আগে আলেমগন মৃতের গোসল, কাফন ও কবর খনন সহ দাফন-কাফনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মু্ক্িতযোদ্ধা এস.এম মমতাজ হোসেন মন্টু, কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন, ডাঃ মুজিব-রুবি মডেল হাইস্কুলের শিক্ষক আব্দুর রহমান প্রমুখ। এ কর্মশালায় ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd