1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে খালের অবৈধ নেট পাটা অপসরন করলেন সাঈদ মেহেদী" - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জে খালের অবৈধ নেট পাটা অপসরন করলেন সাঈদ মেহেদী”

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ১৬২ সংবাদটি পড়া হয়েছে

শিমুল হোসেন কালিগঞ্জ : কালিগঞ্জের জনগুরুত্বপূর্ণ জগবাড়ীয়া খালটি ভুমিদস্যুদদের কবল উদ্ধার পূর্বক নেট কাটা ও ভেড়িবাঁধ কেটে অবমুক্ত করলেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জননেতা সাঈদ মেহেদী। বুধবার (১৮ আগষ্ট) বেলা ১২ টায় তিনি সরেজমিনে উপস্থিত থেকে জন গুরুত্বপূর্ণ জগবাড়ীয়া খালটি জেলে সমিতির নামে ইজারা নিয়ে ভুমিদস্যু বিএনপি নেতা ভেড়িবাঁধ দিয়ে দখল করতো তার কবল থেকে দখলমুক্ত করেণ।খালটি দখলমুক্ত না থাকার কারনে বর্ষার পানি না সরার কারনে এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে।এর আগে খালটি দখলমুক্ত করার দাবীতে সাতক্ষীরার জেলা প্রশাসক ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেন কৃষ্ণনগর এলাকার জেলে পরিবার। গত ১৫ এপ্রিল-২১ তারিখে জেলে সমিতির সভাপতি কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক রবিন মন্ডলসহ ৩১জন স্বাক্ষরীত অভিযোগ পেয়ে ইউএনও তৎক্ষনাত ব্যবস্থা গ্রহনের জন্য জয়পত্রকাঠি তহশীল দারের উপর দায়িত্ব দেন। জগবাড়িয়া খালটি এক সময় মুক্ত জলাশয়ের মাছে পরিপূর্ণ ছিল।কিন্তু বিএনপি নেতা আজিজ গংরা ইজারার যাবতীয় শর্ত ভঙ্গ করে স্হায়ী ভেড়িবাঁধ দিয়ে নিজেদের মৎস্য ঘের বলে মাছ চাষ করে আসছে।ইউনিয়নের অসংখ্য নিরীহ গরীব জেলে ও অসহায় নর-নারী এই খাল হতে মাছ ধরে আমিষের চাহিদা পূরণ সহ জীবিকা নির্বাহ করে আসছিল। কিন্তু বেশ কিছু বছর ধরে কতিপয় ভূমি দস্যু ও বিএনপি’র সাবেক ইউনিয়ন সভাপতি, আলহাজ্ব শেখ আক্কাজ আলীর পুত্র ধুরন্ধর আব্দুল আজিজ শেখ, ও তার সহোদর বিএনপি’র ছাত্র সংগঠন, ছাত্রদলের সাবেক সভাপতি নূরুল ইসলাম শেখ ও একই এলাকার বানিয়াপাড়া গ্রামের সোবহান আলী শেখ এর পুত্র ভূমিদস্যু সিরাজুল ইসলাম ও সাইদুল ইসলাম সহ দখলদার বাহিনী বেড়িবাঁধ ও পাটা ব্যবহার এবং মাটি ভরাট করে সরকারি সম্পত্তিকে নিজেদের কব্জায় এনে স্থায়ী দখলের চেষ্টা চালায়। পাশাপাশি প্রভাবশালী ভূমিদস্যু আব্দুল আজিজ শেখ, বানিয়াপাড়া খালের প্রায় ২৭ (সাতাশ) বিঘা জমি নিজের ইচ্ছেমতো দখল করে সরকার ও জন প্রতিনিধিদের চোখকে ফাঁকি দিয়ে ভেঁড়িবাঁধের মাধ্যমে মাছের প্রজেক্ট করে দীর্ঘদিন দখল করে মাছ চাষ করে আসছিল। কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর নেতৃত্বে কৃষ্ণনগর ইউনিয়নের শতশত সাধারণ জনগন ভুমিদস্যুদের কবল হতে বেড়িবাঁধ কেটে ও নেট পাটা উচ্ছেদ করে। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যানের এহেন জনকল্যাণমুলক কাজের প্রতিদান স্বরুপ জয়ধ্বনী দিতে থাকে এবং উল্লাস করতে থাকে স্থানীয়রা। উচ্ছেদকালে উপস্থিত ছিলেন জয়পত্রকাটি ভুমি সহকারী কর্মকর্তা( নায়েব) জালালুর রহমান ও মৌতলা ইউনিয়ন ভূমি সহকারীবৃন্দ।এদিকে ভূমিদস্যু আব্দুল আজিজ বানিয়াপাড়ার প্রায় ৬৫ বিঘা জমি ভুয়া কাগজপত্রের বলে দখল করে আছে। বর্তমানে ঐজমিতে কুল বাগান করে জবর দখলে রেখেছে। তদন্ত করলে বেরিয়ে আসবে থলের বিড়াল উপকৃত হবে ভুক্তভোগীরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd