1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জ প্রেসক্লাবে ভাইয়ের সন্ধানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জ প্রেসক্লাবে ভাইয়ের সন্ধানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৬ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জ প্রেসক্লাবে ভাইয়ের সন্ধানের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন কালিগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামের মৃত ঈমান আলী সরদারের পুত্র আল আমিন। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কালিগঞ্জ প্রেসক্লারে লিখিত বক্তব্যে তিনি বলেন আমি আপনাদের দারস্ত হয়েছি আমার ভাই শাহাদাৎ হোসেন টুলটুকে আমার চাচাত ভাই রউফ সরদারের বাড়ি হতে গত ইং-১৫/০৯/২০২৩ তারিখ শুক্রবার আনুঃ ৩ টার সময়ে পুলিশ পরিচয় উঠিয়ে নিয়ে যায়।
সেই থেকে আমি ও আমার পরিবারের সদস্যরা কালিগঞ্জ থানা, দেবহাটা থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোন সন্ধান পাওয়া যায় নাই। সে কারনে আমিসহ আমার পরিবারের সদস্যরা গেলো ২৪ ঘন্টা ব্যাপক উৎকন্ঠায় দিনাতিপাত করছি। শনিবার দুপুরে কালিগঞ্জ থানার পুলিশ এএসআই (নিঃ) সুমন আলীর মাধ্যমে জানতে পারলাম আমার ভাই টুলটু পুলিশ হেফাজতে আছে।
সংবাদ সম্মলনে সাংবাদিকগনের মাধ্যমে দাবি করছি যে, আমার ভাই অপরাধী হলে আদালতে প্রেরণ করুক, নির্দোষ হলে আমার ভাইকে পরিবারের মাঝে ফেরৎ দিক। আমার ভাই শাহাদাৎ হোসেন টুলটু কে বিগত ২০১৮ সালে পুলিশ পরিচয়ে নিজ বাড়ি থেকে এমনিবাবে উঠিয়ে নিয়ে আসার পর থেকে ৩ মাস যাবৎ তার কোন সন্ধান পাইনি। পরবর্তীতে ব্যাপক খোঁজা খুজি করে তাহাকে কাশেমপুর জেলখানায় পাওয়া যায়। তাকে সেখান থেকে ৪ বছর ৩ মাস পরে সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, পরিকল্পিত ভাবে ও ষড়যন্ত্রমূলক মামলা হতে জামিনে মুক্ত করে বাড়িতে নিয়ে আসি। আমরা এখনো আশাংখা করছি যে, ২০১৮ সালের ন্যায় আবারও আমার ভাইকে অজানা কোন ষড়যন্ত্র মামলায় আসামী করা হতে পারে। আমি সংবাদ সম্মেলন এর মাধ্যমে পুলিশ ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd