1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জ থেকে চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার ও হস্তান্তর করলেন পুলিশ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জ থেকে চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার ও হস্তান্তর করলেন পুলিশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১২৮ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের রওজাতুল জান্নাহ ক্বারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদের সামনে থেকে চুরি যাওয়া মটর সাইকেল উদ্ধার করলেন ডিবি পুলিশের টহল টিম। তবে চোরচক্রটি অধরাই থেকে গেলো। মোটর সাইকেলটির মালিক শেখ শাহাজান (বাদশা) এর নিকট তুলে দেওয়া হয়েছে। তিনি কালিগঞ্জ উপজেলার বাজার গ্রামের শেখ আব্দুর রউফের ছেলে। থানা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ (বুধবার) উপজেলার মহৎপুর সরকারি কবরস্থান সংলগ্ন রওজাতুল জান্নাহ ক্বারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদে তারাবির নামাজ চলাকালীন হিরো হোন্ডা মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোরচক্রটি। এঘটনায় রাতেই থানায় সাধারণ ডায়েরী করা হয়। মোটরসাইকেল নিয়ে সাতক্ষীরা অভিমুখে যাওয়ার পথে দেবহাটার সখীপুর স্বাস্থ্য কমেপ্লেক্সের সামনে পুলিশের টহল গাড়ি দেখে চোরচক্রটি মোটরসাইকেলটি রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে কালিগঞ্জ থানার সাধারণ ডায়েরীর সূত্র ধরে মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। এরপর কাগজপত্র যাচাই করে মালিকানা নিশ্চিত হওয়ার পর শেখ শাহাজান বাদশার নিকট বুধবার হস্তান্তর করেন জেলা ডিবি পুলিশের কর্মকর্তাবৃন্দ। চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর উপ পরিদর্শক আহম্মাদ কবির, সহকারী উপ পরিদর্শক জামাল হোসেন ও কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সানা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd