1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় র‌্যাবের অভিযানে মাদকদ্রব্যসহ ৪ ব্যবসায়ী আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস

কলারোয়ায় র‌্যাবের অভিযানে মাদকদ্রব্যসহ ৪ ব্যবসায়ী আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানীর সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে ১কেজি গাঁজা ও ৬শ’১০ পিস ইয়াবাসহ ৪জনকে আটক করেছে। সোমবার সন্ধ্যার দিকে পাটকেলঘাটা থানার বাইগুনি, কলারোয়া থানার শাকদাহ এবং শার্শা থানার উলাশী বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক দ্রব্যসহ আসামীদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টার দিকে র‌্যাবের একটি দল পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের বাইগুনি এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পাটকেলঘাটার তৈলকুপি গ্রামের মৃত. আনসার আলী সরদারের ছেলে কামরুল ইসলাম (৩২) কে ৯০পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। এঘটনায় পাটকেলঘাটা থানায় ৮(৯)২১ নং মামলা দায়ের করা হয়েছে। অপর অভিযানে রাত ৮টার দিকে কলারোয়া থানার শাকদাহ বাজারের মতলব মার্কেটের মনজেল সাইকেল স্টোর ও মেশিনারী হার্ডওয়ার দোকানের সামনে অভিযান চালিয়ে যশোরের ঝিকরগাছা থানার বাকড়া গ্রামের লেয়াকত আলী কারিগর এর ছেলে মোঃ ইদ্রিস আলী (৩০) কে ২৩০ পিস ইয়াবসহ আটক করা হয়। এঘটনায় কলারোয়া থানায় ১৬(৯)২১ নং মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকেলে যশোরের শার্শা থানার পূবালী ব্যাংক নাভারন বাজার শাখার সামনে অভিযান চালিয়ে শার্শা থানার বৃত্তিবাড়িপোতা গ্রামের মতলেব হোসেনের ছেলে বিপ্লব হোসেন (২৫) ও একই গ্রামের নাসির হোসেনের ছেলে রাজু হোসেন (২১) কে ২৯০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এঘটনায় শার্শা থানায় ১৮(৯)২১ নং মামলা দায়ের করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd