1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় মসজিদের ডিজিটাল সাইন বোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়ায় মসজিদের ডিজিটাল সাইন বোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক : এবার মসজিদের ডিজিটাল সাইন বোর্ডে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লেখা ভেসে উঠলো। সাতক্ষীরার কলারোয়ায় সোমবার (৬ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সাংবাদিক তাফহীমুল ইসলামসহ কয়েকজন জানান, এদিন মাগরিবের নামাজের পর তারা চা খেতে পৌরসভাধীন শেখ আমানুল্লাহ কলেজ সংলগ্ন ইউরেকা ফুয়েল পাম্প কমপ্লেক্স জামে মসজিদের সামনে যান। এসময় হঠাৎ মসজিদের দ্বিতীয় তলার বাইরের দেয়ালে থাকা ডিজিটাল সাইন বোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিডি ৭১ হ্যাকার’ লেখা চলমান থাকতে দেখতে পান। ১/২ মিনিট পরে বিদ্যুৎ চলে যায়। বিষয়টি ভালো করে পর্যবেক্ষণ করার জন্য তিনি অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর বিদ্যুৎ আসলে সেই ডিজিটাল সাইন বোর্ডে পুনরায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিডি ৭১ হ্যাকার’ লেখা ভেসে ওঠে ও চলমান থাকতে দেখা যায়। তিনি সেটার তাৎক্ষনিক ছবি ও ভিডিও ধারণ করেন। সেসময় ওই মসজিদের দায়িত্বরত ইমাম তরিকুল ইসলামকে ডেকে এনে দৃশ্যটি দেখালে ইমাম সাহেবও আশ্চর্য হয়ে যান এবং তাৎক্ষনিক ডিজিটাল সাইন বোর্ডের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ঘটনার বিষয়ে ইমাম তরিকুল ইসলাম জানান, ‘তিনিও ঘটনাটি দেখে হতবাক হয়ে পড়েন। ঘটনার বিষয়ে কিছু বুঝতে পারেননি। তাৎক্ষনিক ডিজিটাল বোর্ডের বিদ্যুতের সুইচ বন্ধ করে দেন। মসজিদ কর্তৃপক্ষ সাইন বোর্ডটি খুলে ফেলেন। ঘটনাটি জানার পর রাত সাড়ে ৮টার দিকে থানা পুলিশের একটি টিম সেখানে যান।’ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন। এদিকে, এ ঘটনায় কলারোয়ায় জনমনে তোলপাড় ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd