1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় কৃষকরা সূর্যমুখী ফুল চাষে ঝুঁকছে - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়ায় কৃষকরা সূর্যমুখী ফুল চাষে ঝুঁকছে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১২০ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় সরকারি প্রণোদনায় উপজেলার ১১ নং দেয়াড়া ইউনিয়নের ছলিমপুরের কয়েকজন কৃষক সূর্যমুখী ফুল চাষ শুরু করেছেন । তারা এ বছর সূর্যমুখীর বাম্পার ফলনের আশা করছেন। কলারোয়া কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর কলারোয়া উপজেলা বিভিন্ন এলাকায় নতুন করে কম বেশি সূর্যমুখীর চাষ করা হয়েছে। এ বছর পরীক্ষা মুলক ভাবে কয়েক বিঘা জমিতে হাইসান-৩৩ জাতের সূর্যমুখী ফুলের চাষ করা হচ্ছে। কৃষি অফিস থেকে কৃষকদের বিনামূল্যে বীজ-সার দেওয়া হয়েছে। সূর্যমুখী চাষের ৯০-১০৫ দিনের মধ্যে বীজ ঘরে তোলা যায়। প্রতি বিঘা জমিতে সূর্যমুখী ফুলের বীজ পাওয়া যায় ছয় থেকে সাড়ে ছয় মণ। যার বাজার মূল্য ১৫ থেকে ১৭ হাজার টাকা। কৃষকদের স্বাবলম্বী করতেই সূর্যমুখী ফুল চাষে উৎসাহিত করা হচ্ছে। এরইমধ্যে সূর্যমুখী গাছে ফুল ধরতে শুরু করেছে। প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে এলাকা থেকে সৌন্দর্য পিপাসুরা লোকজন দল বেঁধে আসেন সূর্যমুখী বাগান দেখতে। চারদিকে শুধু হলুদের সমারোহ ,হলুদ রঙের ফুলের অপরূপ দৃশ্য। ফুলে ফুলে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। ছলিমপুরের কৃষক ওহাব আলী সূর্যমুখী ফুলের চাষি। তিনি দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে জানান, আগে তিনি তার জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষ করতেন। এ বছর কৃষি অফিসারের পরামর্মক্রমে প্রথমবারের মতো সূর্যমুখীর চাষ করছি। সূর্যমুখী চাষে লাভবান হওয়ার আশা করছি। এদিকে জয়নগর ইউনিয়নের সরসকাটি বাজারের আব্দুর রব বলেন, তিনি এ বছর পরীক্ষামুলকভাবে তার বাড়ির সামনে সূর্যমুখী ফুল চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। ওই জমিতে যে পরিমান টাকা খরচ হয়েছে, তার তিনগুন লাভমান হবেন বলে তিনি আশা করেন। উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশ শেখর দাস জানান, প্রথমবারের মতো এ বছর সরকারের অর্থায়নে পৌর এলাকাসহ উপজেলার কয়েকটি ইউনিয়নে সূর্যমুখী চাষ হয়েছে। সূর্যমুখী বীজের তেল সরিষার তেলের চেয়ে অনেক ভালো এবং হার্টের জন্য খুব উপকারী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd