1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ার খেজুরের রস সংগ্রহের মহড়া শুরু - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়ার খেজুরের রস সংগ্রহের মহড়া শুরু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১১৭ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল আহাদ, কলারোয়া: সাতক্ষীরা তথা বাংলাদেশের পল্লী অঞ্চলে যথেষ্ঠ ইমেজের সাথে খেজুরের রস সংগ্রহের মহড়া শুরু হয়েছে। কলারোয়া ও পার্শ্ববর্তী যশোরের মনিরামপুরের বিভিন্ন এলাকার গ্রাম্য গাছিরা এই কাজে যথেষ্ঠ ব্যস্ত সময় পার করছেন। এই মৌসুম অনেকের কাছে বড্ড বেশি প্রিয় কারন খেজুরের রস, নলেন পাটালি ও গুড়ের জন্য। সুস্বাদু খেজুরের রস পছন্দ করেন না এমন মানুষ বিরল। তাছাড়া শহরে বসবাসরত অনেকেই এই রস, গুড় ও পাটালি খুব পছন্দ করেন। শীত কালের রসের পিঠা খুব জনপ্রিয়। আবার গুড় দিয়ে গ্রাম্য গৃহিনীরা হরেক রকম পিঠা তৈরি করে থাকেন। বাংলাদেশের সমতল ভূমিতে সাধারণত খেজুরগাছ বেশি জন্মে। পার্বত্য অঞ্চলে খেজুর গাছ কম জন্মে বিধায় পাহাড়িয়া উপজাতিরা এগুলো খুব পছন্দ করে। গ্রাম্য অর্থনীতিতে রস, পাটালি ও গুড়ের গুরুত্ব অপরিসিম। খেজুরের রস সংগ্রহের জন্য সাধারণত গাছিরা দুপুরের পরে গাছ কাটার কাজ শুরু করে থাকেন। মাটির তৈরি ঠিলা অথবা ভাড়ে রাতভর রস সংগ্রহীত হয়। ভোরবেলা গাছ থেকে রস সংগ্রহের এই দৃশ্যটা দৃষ্টিনন্দন উৎসবের সৃষ্টি করে। সকালবেলা অনেকে এই রস পান করতে মাঠে আসেন। বাকি রস মাটির পাত্রে জ্বালিয়ে প্রাথমিক ভাবে পাটালি ও পরবর্তিতে গুড় তৈরি করা হয়। শরীরের জন্য সামান্য ক্ষতির দিক বাদ দিলে এই রস ও গুড়ের জুড়ি মেলা ভার। শীত কালে এর স্বাদ ও গন্ধে সত্যি মানুষ ব্যাকুল হয়। শীতের পূর্ণতা যেন এরই মাঝে বিরাজমান।রস ও গুড় প্রাকৃতিক পশরায় পরিনত হয় এই মৌসুমে। আমাদের দেশের গরীব কৃষক সাধারণত গাছি হিসাবে কাজ করে থাকেন। খেজুর গাছ থেকে রস সংগ্রহের কাজ টি এশবারে সহজ নয়। গাছিরা এ কাজের নায্য পারিশ্রমিক পেলে তারা অধিক উৎসাহিত হবেন। ফলে প্রাকৃতিক এই সম্পদের রক্ষণাবেক্ষণ ও এই ঐতিহ্যকে ধরে রাখা সম্ভব হবে বলে অনেকে মনে করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd