1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে নতুন কারিকুলাম বাস্তবায়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে নতুন কারিকুলাম বাস্তবায়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১০৯ সংবাদটি পড়া হয়েছে

আলম হোসেন কলারোয়া: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন কারিকুলাম বাস্তবায়নে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। সহকারী শিক্ষক মশিউর রহমানের পরিচালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য গণপতি বিশ্বাস, রাধাপদ ঘোষ, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, নাছরিন সুলতানা, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, অভিভাবক ইমরান হোসেন, শামসুন্নাহার, তাপস বিশ্বাস প্রমুখ। সমাবেশে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের করণীয় বিষয়ে নাতিদীর্ঘ আলোচনা করেন বক্তারা। অভিভাবক সমাবেশে শিক্ষকমন্ডলী ৯ নভেম্বর ২০২৩ তারিখ থেকে অনুষ্ঠিতব্য বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সময় যেন কোন শিক্ষার্থী অনুপস্থিত না থাকে সে ব্যাপারে অভিভাকমন্ডলীদের দৃষ্টি আকর্ষণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd