1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় মহিলা শ্রমিকলীগের আলোচনা সভায় কমিটি গঠন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়ায় মহিলা শ্রমিকলীগের আলোচনা সভায় কমিটি গঠন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৮৯ সংবাদটি পড়া হয়েছে

আলম হোসেন কলারোয়া : কলারোয়ায় মহিলা শ্রমিকলীগের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি জি.এম স্পর্শ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথির বক্তব্য দেন-উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), সাতক্ষীরা জেলা মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জামিলা খানম, দেবহাটা উপজেলা মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সারমিন সামাদ প্রমূখ। আলোচনা সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে কলারোয়া উপজেলা মহিলা শ্রমিকলীগের ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন-কলারোয়া উপজেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি ইউপি সদস্য নাছিমা খাতুন, সাধারণ সম্পাদক ইউপি সদস্য সোনিয়া লায়লা নার্গিস, সাংগঠনিক সম্পাদক জাহানারা খাতুন, দপ্তর সম্পাদক সালমা খাতুন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শিখা রাণী চক্রবর্তী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফরিদা খাতুন। আগামী ৩ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd