1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কলারোয়া ও দেয়াড়া - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কলারোয়া ও দেয়াড়া

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৭৮ সংবাদটি পড়া হয়েছে

আলম হোসেন কলারোয়া: কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট- ২০২৩ ( বালক অনুর্ধ্ব-১৭)” বুধবার বিকাল ৪ টায় ফাইনালে মুখোমুখি হয় কলারোয়া পৌরসভা ও দেয়াড়া ইউনিয়ন পরিষদ। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়ে খেলার শেষ মিনিটে দর্শকদের বিশৃঙ্খলতার কারনে খেলা শেষ হয় নি। সে সময় মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু ও কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। তাৎক্ষণিক মাঠের ভিতরে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং সন্ধ্যা হওয়ায় উভয় দল কে যুগ্ম চ্যাম্পিয়ান ঘোষণা করেন। মাঠে উপস্থিত থেকে খেলাগুলি উপভোগ করেন পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু, সভাপত্ত্বিত করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, এছাড়া আরও উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান বুলবুল, চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মীর মুস্তাফিজুর রহমান,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান বিপ্লব, সাবেক রেফারি আলঃ আব্দুর রহিম বাবু, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড,শেখ কামাল রেজা, মাসউদুল ইসলাম মাসুদ, সহ ইউনিয়ন পরিষদের ইউ,পি সদস্যবৃন্দ। মেডিকেল টিমে ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন, বি,আর,ডি,বি অফিসার এ,এস,এম সোহেল,সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের রেজাউল করিম লাভলু,ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ন করিম, কলারোয়া থানার প্রতিনিধি, সহ বিপুল দর্শক খেলাগুলি উপভোগ করেন। খেলা গুলি পরিচালনা করেন ফারুক হোসেন স্বপন, মাসউদ পারভেজ মিলন, রাশেদুজ্জামান রাশেদ , মোশাররফ হোসেন । ধারাভাষ্যে ছিলেন মোঃ রফিকুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ রুস্তম আলী এবং শেখ শাহাজাহান আলী শাহিন। সার্বিক তত্ত্বাবধানে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, নাজমুল হাসনাঈন মিলন। টূর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন দেয়াড়া ইউনিয়ন পরিষদ ১৮ নং জার্সিধারী সুজন,ম্যান অব দ্যা ফাইনাল কলারোয়া পৌরসভার জনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd