1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় তৃষ্ণার্তদের মাঝে শরবত ও পানি বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

কলারোয়ায় তৃষ্ণার্তদের মাঝে শরবত ও পানি বিতরণ

আব্দুল আহাদ কলারোয়া:
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৯৬ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল আহাদ কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত সাধারণ মানুষের মাঝে ঠান্ডা শরবত ও পানি বিতরণ করলো ‘মানবতার কল্যাণে আমরা ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (৩ মে) সকাল ১১ টার দিকে কলারোয়া সরকারি কলেজ গেটের সামনে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের পাশে বাস, ট্রাক, ইজিবাইক, ভ্যান, মহেন্দ্র, মোটরসাইকেল, বাইসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের মাঝে এগুলো বিনামূল্যে প্রদান করা হয়। বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলে। এ কার্যক্রমের উদ্বোধন করেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।
এ সময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে প্রভাষক ডাক্তার হাবিবুর রহমান, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক আরিফ মাহমুদ, ব্যবসায়ী কাজী পারভেজ, আয়োজক সংগঠনের সভাপতি ইমরান আফ্রিদি, সিহাব, মিজানুর, মাহি, আলামিন, রাসেল, রাকিব, আলম, প্রান্ত, মাহি, সরোয়ার, ইমন, নাইম হোসেন, রিয়াজ, ইবরাহিম, রাজু, সাদিক, মামুন, সামিউল, মুজাহিদ প্রমুখ। পানি বিতরণকালে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী শত শত মানুষকে স্বপ্রণোদিত হয়ে ঠান্ডা পানি ও শরবত পান করতে দেখা যায়। তৃষ্ণার্ত ব্যক্তিরা পানি পান করে তৃপ্তি প্রকাশ করেন ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। উদ্বোধক প্রফেসর আবু নসর বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানো ও মানবতা নিঃসন্দেহে একটি ইবাদাত। এটি ইহকাল ও পরকালের জন্য কল্যাণকর।’ মানবতার কল্যাণে আমরা ফাউন্ডেশনের সভাপতি ইমরান আফ্রিদি জানান, ‘তাদের এই কার্যক্রম ৩দিনের। শনিবার কলারোয়া ও মুরারীকাটির আশপাশের বিভিন্ন ফসলিমাঠে কর্মরত কৃষকদের মাঝে অনুরূপভাবে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করা হবে।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd