1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির আলীর দাফন সম্পন্ন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির আলীর দাফন সম্পন্ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৩৬ সংবাদটি পড়া হয়েছে

শেখ রাজু রায়হান কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় কাজিরহাটের কে এইচ কে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবসরৎুাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আমির আলী (৭২) দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় দীর্ঘ বছরের কর্মস্থল কাজীরহাট কেএইচকে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাযা নামাজ পূর্বক আলোচনায় অংশগ্রহন করেন-কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুছ আলী, কেন্দ্রীয় সৈনিকলীগের সাধারণ সম্পাদক মরহুমের ভাগ্না সরদার মুজিব, সাবেক অধ্যক্ষ রইছদ্দীন, অধ্যক্ষ সহিদুল আলম, ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা সম মোরশেদ আলী, মরহুমের ভাইপো এ্যাড. আশরাফুল আলম বাবু, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক সুপ্রসাদ চৌধুরী, কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কেএইচকে হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, মরহুমের জামাতা মতিয়ার রহমান প্রমুখ। আলোচনাটি পরিচালনা করেন-উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু। জানাযা নামাজটি পরিচালনা করেন-মৌলভী লুৎফর রহমান। জানাযা নামাজে উপস্থিত ছিলেন-মরহুমের অসংখ্য সহকর্মী, শিক্ষার্থী সহ শুভকাঙ্খী ও মুসুল্লিগণ। মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে জানাযা স্থলে ও বাড়িতে ছুটে যান অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব নেছার আলী, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক সামছুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম রব্বানী, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান বদরু, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, শিক্ষক আব্দুর রউফ, শিক্ষক শাহারিয়ার কবির সুমনসহ অসংখ্য শিক্ষানুরাগী, ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ীগণ। জানা যায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির আলী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। তিনি কেরালকাতা ইউনিয়নের কাউরিয়া গ্রামের কৃতি সন্তান। চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২০নভেম্বর) বেলা ২ টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন ( ইন্নাৃ…….রাজেউন)।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd