1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
এনসিপির নিউজ কভার করতে গিয়ে অসুস্থ ৬ সাংবাদিক - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

এনসিপির নিউজ কভার করতে গিয়ে অসুস্থ ৬ সাংবাদিক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচির সংবাদ কভার করতে গিয়ে অসুস্থ হয়েছেন অন্তত ছয়জন সাংবাদিক। শনিবার (১২ জুলাই) সকালে তীব্র রোদ ও গরম উপেক্ষা করে সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালনের সময় একে একে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তারা সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন।
যমুনা টেলিভিশনের আকরামুল ইসলাম ও এখন টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, দৈনিক পত্রদূতের ইব্রাহিম খলিল, দ্য এডিটরস-এর রিজাউল ইসলামসহ অন্তত ৬জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এছাড়া অসুস্থ হয়েছেন সাংবাদিক ইদ্রিস আলী, ইয়ারুল ইসলাম ও নাহিদ ইসলাম। পদযাত্রার সময় এনসিপির কর্মসূচি সংবাদ কাভার করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকায় তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, এনসিপি’র পক্ষ থেকে কোনো ধরনের পানি সরবরাহ, ছায়াযুক্ত বিশ্রাম ব্যবস্থা কিংবা প্রাথমিক চিকিৎসা সহায়তা না থাকায় এমন ঘটনা ঘটে। তাদের মতে, প্রচন্ড গরমের মধ্যে দীর্ঘ সময় কাজ করার কারণে তারা অসুস্থ হয়ে পড়েন।
সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে সাংবাদিকদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ও স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd