1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুশি খাজরা ইউনিয়নে বিএনপির দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

আশাশুশি খাজরা ইউনিয়নে বিএনপির দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৭৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে বিএনপি’র দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে খাজরা ইউনিয়নের কাপসন্ডা বাজারে খাজরা ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন।
জেলা বিএনপির সদস্য আছিফুর রহমান তুহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য হেদায়েতুল ইসলাম,জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবিদুর হক মুন্না, জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব এ্যাড. নুরুল আমিন, আশাশুনি উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ যুবদল ও ছাত্রদলের শীর্ষ স্থানীয় নেতারা।
সম্মেলনে ওয়ার্ড কমিটি পুনর্গঠন ও সম্মেলনে সর্বসম্মতিক্রমে ৯ টি ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন করা হয় এবং দলের শপথ বাক্য পাঠ করেন। দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী জাতীয় নির্বাচনে দলের অবস্থান শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,দলকে শক্তিশালী করতে হলে ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। কমিটি গঠনের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ বা কোনো গ্রুপিং নয়, দলের প্রতি যাদের নিবেদন ও দীর্ঘদিনের অবদান রয়েছে তাদের অগ্রাধিকার দিতে হবে। তৃণমূলের প্রকৃত কর্মীরাই বিএনপির প্রাণ, তাদের অবমূল্যায়ন করলে সংগঠন দুর্বল হয়ে পড়বে।
তিনি আরোও বলেন,এই ওয়ার্ড কমিটিই আগামী দিনে ইউনিয়ন, উপজেলা ও জেলা কমিটির ভিত্তি হবে। তাই যাদের হাতে দায়িত্ব যাবে, তারা যেন নেতাকর্মীদের পাশে থেকে দলের কর্মসূচি বাস্তবায়ন করেন এবং মানুষের মাঝে দলের ভাবমূর্তি উজ্জ্বল করেন। কোনো ধরনের বিভাজন,চাঁদাবাজ,সন্ত্রাসী ও সুযোগসন্ধানীদের জায়গা এই কমিটিতে হবে না।
এ সময় অন্যান্য বক্তারা বিএনপির আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সম্মেলনে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে করতালি ও স্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খাজরা ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd