1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জের কালিন্দি নদী থেকে ১২ বাংলাদেশীসহ চারটি ভারতীয় গরু আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জের কালিন্দি নদী থেকে ১২ বাংলাদেশীসহ চারটি ভারতীয় গরু আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১২২ সংবাদটি পড়া হয়েছে

আবু সাইদ, সাতক্ষীরা: বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী সুন্দরবনের কালিন্দি নদী থেকে মঙ্গলবার সকালে রিভারাইন বিজিবি সদস্যরা পৃথক দুটি অভিযানে চারটি ভারতীয় গরু ও দুটি নৌকাসহ ১২ বাংলাদেশীকে আটক করেছে। অবৈধভাবে সীমান্ত পথে ভারতে যাওয়ার সময় এসব বাংলাদেশীকে ও ভারত থেকে নিয়ে আসার সময় গরুগুলো আটক করা হয়। আটককৃত বাংলাদেশী নাগরকিদের শ্যামনগর থানায় ও নৌকাসহ গরুগুলোকে বসন্তপুর কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে। এঘটনায় রিভারাইন বিজিবি কৈখালী ক্যাম্পের পক্ষ থেকে শ্যামনগর পৃথক দুটি মামলা করা হয়েছে। আটককৃতরা হলেন,শ্যামনগর উপজেলার সাহেবখালী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে তানভীর হোসেন(২৪), বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আজমত শেখের ছেলে আজিম শেখ (৩০), আজিমের স্ত্রী মোছাঃ হালিমা (২৫), কেসমতছড়া গ্রামের মৃত মজিদ শেখের রাশিদা বেগম (৭০), কালিয়া উপজেলার বাবুপুর গ্রামের মৃত খানজাহান সিকদারের স্ত্রী তুলি বেগম (৬০), ছেলে এনামুল সিকদার (১৯) ও আলআমিন সিকদার (৩০), আলআমিনের স্ত্রী আছিয়া বেগম (২২)। এসময় তাদের সাথে থাকা অপর চার শিশুকে পিতা-মাতার সাথে আটক করা হয়। রিভারাইন বিজিবি’র নায়েক সুবেদার কাওছার কাজী জানান, মঙ্গলবার সকালে কালিন্দি নদী থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্তবর্তী নদী থেকে চার শিশুসহ ১২ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করা হয়। পরে তাদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। এদিকে মঙ্গলবার ভোররাত চারটার দিকে হাবিলদার এনামুল হকের নেতৃত্বে অপর অভিযানে ভারতীয় চার গরু জব্দ করে কৈখালী রিভারাইন বিজিবি সদ্যসরা। এসময় চোরাচালানচক্রের সদস্যরা পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় চারটি গরুসহ ২ নৌকা জব্দ করে মঙ্গলবার দুপুরে বসন্তপুর কাষ্টমসে জমা দেয়া হয়। এসব ঘটনায় শ্যামনগর থানায় বিজিবির পক্ষ থেকে দুটি পৃথক মামলা করা হয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, বিজিবির মামলার পর আটক ১২ বাংলাদেশীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd