1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
রাজকুমারী আসবেন, সুন্দরবনে ২ দিন পর্যটক নিষিদ্ধ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

রাজকুমারী আসবেন, সুন্দরবনে ২ দিন পর্যটক নিষিদ্ধ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৮৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন বুধবার (২৭ এপ্রিল) প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকা ও সুন্দরবন পরিদর্শন করবেন। এদিকে রাজকুমারীর সফর উপলক্ষে ২৬ ও ২৭ এপ্রিল সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন ভ্রমণের সব ধরনের পাস বন্ধ থাকবে বলে জানিয়েছে বনবিভাগ।
সফরসূচি অনুযায়ী সুন্দরবন পরিদর্শন শেষে বরষা রিসোর্টে অবস্থান করে মধ্যাহ্নভোজের কথা রয়েছে রাজকুমারীর। ওই দিন তিনি মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী এলাকা পরিদর্শন করবেন বলে শ্যামনগর উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। এদিকে রাজকুমারীর আগমনকে ঘিরে শ্যামনগরে মুন্সিগঞ্জ এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। কুলতলী এলাকার ইটসোলিং রাস্তা দ্রুত মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও চলছে দ্রুত গতিতে।
বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ২৮ এপ্রিল থেকে আবারও সুন্দরবন ভ্রমণের জন্য পর্যটক পাস দেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd