1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনা বিভাগের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

খুলনা বিভাগের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ১২০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনা বিভাগে জলবায়ু পরিবর্তন, গ্রীন ক্লাইমেট ফান্ড ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর পরিবেশ বিষয়ক কার্যক্রম সম্পর্কে আলোচনা সভা আজ (শুক্রবার) বিকালে খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।
প্রধান অতিথির বক্তৃতায় সিনিয়র সচিব বলেন, জলবায়ু পরিবর্তন শুধু বাংলাদেশেরই সমস্যা নয়, এটি বৈশি^ক ইস্যু। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অবশ্যই সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার ব্যাপক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এ বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। বনভূমি ধ্বংস বন্ধ করতে হবে এবং বৃক্ষরোপণ ও বনায়ন বাড়াতে হবে। তিনি বলেন, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসইভাবে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি উন্নয়নমূলক প্রতিষ্ঠান। দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে এই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এবং পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এতে সভাপতিত্ব করেন। খুলনা বিভাগে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশ (পিকেএসএফ) এর উপব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদেক আহমাদ। সভা পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আনোয়ারুল কাদির। খুলনা জেলা প্রশাসন ও নবলোক পরিষদের সহযোগিতায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এই সভার আয়োজন করে।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার, খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, বিশ^বিদ্যালয়ের শিক্ষক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, সুশীলসমাজের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, খুলনা বিভাগের বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনা জেলায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) তিনটি প্রকল্প বাস্তবায়ন করবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd