1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মার্চ মাসের সভা (রবিবার) সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান বলেন, পরিবার থেকেই অপরাধ, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে হবে। সময়ের সাথে নতুন নতুন নামের মাদকদ্রব্যের দিকে তরুণদের ধাবিত করার চেষ্টা চলছে। তরুণদের সুস্থ সাংস্কৃতিক চর্চার সুযোগ করে দিলে মাদকের ছোবল থেকে তাদের রক্ষা করা যাবে। চুরি প্রতিরোধে পুলিশের পাশাপাশি সকল মার্কেটে নিজস্ব প্রহরী ও ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা থাকা প্রয়োজন।
সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ বলেন, করোনা ভাইরাসের প্রকোপ কমায় স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরার বিষয়ে অবহেলার সুযোগ নেই। মসজিদসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক পরিধান করতে হবে। খুলনা জেলা ও মহানগরে এ পর্যন্ত ৩৫ লাখ ডোজ করোনার টিকা দেয়া হয়েছে। সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, নগরীতে জন বিড়ম্বনা প্রতিরোধে ফুটপাথ দখলমুক্ত রাখা প্রয়োজন। মাদক প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে। এটি নির্মুলে টাস্কফোর্সের বিশেষ অভিযান বৃদ্ধি করা হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে মনিটারিং কার্যক্রম চলমান রয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মÐল সভায় বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এসময় জানানো হয়, খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত ফেব্রæয়ারি মাসে ১২৫ টি মামলা দায়ের করা হয়েছে যা বিগত জানুয়ারি মাসে জেলায় দায়ের হওয়া মামলা থেকে ১১টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে ফেব্রæয়ারি মাসে ১৫০ টি মামলা দায়ের হয়েছে যা বিগত জানুয়ারি মাসে দায়ের হওয়া মামলা হতে ০৭টি কম।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd