1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে সরকারি খাল উন্মুক্ত করার দাবিতে ঝাড়– মিছিল ও সমাবেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জে সরকারি খাল উন্মুক্ত করার দাবিতে ঝাড়– মিছিল ও সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ১০০ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সরকারি খাল উন্মুক্ত করার জন্য প্রক্রিয়া শুরু করায় সাতক্ষীরার কালিগঞ্জের রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকনের নামে ডাকাতি মামলা দেওয়ার প্রতিবাদে ঝাড়– মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা বাজারে এসব কর্মসূচি পালিত হয়। প্রথমে ইউনিয়নের হাজার হাজার নারী-পুরুষ ঝাড়– হাতে নিয়ে বিক্ষোভ করেন, এরপর বাজার এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেখানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জিন্নাত আলীর সভাপতিত্বে ও স্থানীয় বাসিন্দা প্রণব ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, অধ্যক্ষ আব্দুল ওহাব, যুবলীগ নেতা মাসুম বিল্লাহ সুজন প্রমুখ।
এসময় বক্তরা বলেন, সম্প্রতি রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন সরকারি খাল গুলো উন্মুক্ত করার জন্য প্রক্রিয়া শুরু করেছে। এতে ক্ষিপ্ত হয়ে এলাকায় খাল খাদক নামে পরিচিত শহীদ হোসেনের ইন্ধনে তার ভাই চেয়ারম্যান টোকনের নামে আদালতে একটি ভূয়া মামলা দায়ের করেছে। যেটি খুবই দুঃখ জনক।
বক্তরা আরোও বলেন, এই খাল শহীদ উপজেলার এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থেকে ইউনিয়নে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় চেয়ারম্যান আলিম আল রাজী টোকনের নামে ভূয়া মামলা প্রত্যাহারসহ ইউনিয়নের খাল গুলো উন্মুক্ত করার দাবি জানান তারা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd