1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সরকার পাটের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে- শ্রম প্রতিমন্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সরকার পাটের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে- শ্রম প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১১০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ‘সোনালি আঁশের সোনার দেশ-পরিবেশবান্ধব বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে (রবিবার) খুলনায় জাতীয় পাট দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে নগরীর শহিদ হাদিস পার্কে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। শ্রম প্রতিমন্ত্রী জাতীয় পাট দিবসে পাটজাত পণ্যের ওপর থেকে এন্টি-ডাম্পিং ডিউটি তুলে নেওয়া এবং বাণিজ্য বাধা দূর করার জন্য ভারতের কাছে দীর্ঘদিনের দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, পাট শিল্পের আধুনিকায়ন করা হলে এবং বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত পাটজাত পণ্যের ওপর থেকে এন্টি-ডাম্পিং ডিউটি প্রত্যাহার করলে শীঘ্রই আমাদের পাট শিল্পের সুদিন ফিরে আসবে। সরকার পাটের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় পাটচাষীদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি পাট শিল্পের সম্প্রসারণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, জাতির পিতা বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পাটখাতকে সুসংহত ও গতিশীল করার উদ্যোগ নিয়েছিলেন। এসময় খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, খুলনা পাট অধিদপ্তরের সহাকরী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে শ্রম প্রতিমন্ত্রীর নেতৃত্বে হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে পাট দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd