1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ডিএফপি মহাপরিচালকের খুলনা আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ডিএফপি মহাপরিচালকের খুলনা আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এর মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া সরকারি সফরের অংশ হিসেবে (সোমবার) খুলনা আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন করেন। এসময় তিনি তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় ডিএফপি’র মহাপরিচালক বলেন, তথ্য অধিদফতর (পিআইডি) এবং ডিএফপি কাজের ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত। উভয় প্রতিষ্ঠান গণমাধ্যম নিয়ে কাজ করে। বিভাগীয় পর্যায়ে ডিএফপি’র অফিস না থাকায় বিভিন্ন পত্রিকা অফিস ও ডিএফপির মধ্যে পিআইডি অনেক ক্ষেত্রে সেতুবন্ধনের কাজ করে। তাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এ দুটি প্রতিষ্ঠানের কাজের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। সেবাপ্রত্যাশীরা যেন সিটিজেন চার্টার অনুসারে সহজে তথ্য সেবা পেতে পারেন তা নিশ্চিত করতে তথ্য প্রযুক্তির ওপর গুরূত্ব আরোপ করেন ডিএফপি’র মহাপরিচালক।
মতবিনিময় সভায় ডিএফপির পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা ) রোকসানা পারভীন, খুলনা পিআইডির উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদসহ সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য তিন দিনের সরকারী সফরে ডিএফপি মহাপরিচালকের নেতৃত্বে একটি টিম শনিবার খুলনা আসেন। এই সফরে তাঁরা খুলনার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং খুলনা ও বাগেরহাটের বিভিন্ন পত্রিকা অফিস পরিদর্শন করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd