1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত গরিব মেধাবী মাদ্রাসা পড়ুয়া ছাত্র মোজাহিদ বাঁচতে চায় - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত গরিব মেধাবী মাদ্রাসা পড়ুয়া ছাত্র মোজাহিদ বাঁচতে চায়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৩২ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল মাদ্রাসার মেধাবী ছাত্র ও জয়নগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোজাহিদ হোসেন (১৯)  ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের তামিলনাড়ুর খৃষ্টান মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসি) চিকিৎসাধীন অবস্থা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার চিকিৎসার জন্য সমাজের বিত্তমানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তার অসহায় পিতা শহিদুল ইসলাম। মোজাহিদের পিতা শহিদুল ইসলাম জানান, একবছর আগে বুকে হালকা ব্যাথা অনুভব করলে মোজাহিদ কে চিকিৎসার জন্য ঢাকা মহাখালি তে ডাক্তার দেখানো হয়। দীর্ঘ কয়েকমাস ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে রোগের নির্দিষ্ট কোন বর্ননা না দিয়ে চিকিৎসকদের পরামর্শে পরপর দুই স্লাব কেমো থেরাপি দেয়া হয়।
এর ক’দিন পরেই দেয়া হয় রেডিও থেরাপি। আর রেডিও থেরাপি শেষ না হতেই মুজাহিদ ঝিমিয়ে পড়ে। ঢাকা থেকে চলে আসে গ্রামের বাড়ী। দিন চলে যায়, অবনতি হতে থাকে মোজাহিদের শরীর। এরই মাঝে অসুস্থ শরীর নিয়ে দাখিল পরীক্ষায় অংশ নেয় মুজাহিদ।
এরপরে পরিবারের সবার পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ভারতের তামিলনাড়ুতে অবস্থিত খৃষ্টান মেডিক্যাল কলেজে (ঈগঈ) ভর্তি করা হয়। বর্তমানে মোজাহিদ মেডিক্যাল অনকোলোজি বিভাগে বিশেষজ্ঞ ডাক্তারের তত্বাবধানে চিকিৎসাধীন আছে।
প্রতিদিন তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। তার চিকিৎসার জন্য প্রতিদিন খরচও বেড়ে যাচ্ছে। এমতাবস্থায় মেধাবী ছাত্র মুজাহিদতার বাঁচার জন্য আকুতি মিনতি জানাচ্ছেন এবং আরও উন্নত চিকিৎসার জন্য সকলের নিকট সাহায্য ও দোয়া কামনা করেছেন তার অসহায় পিতা শহিদুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd