এই গরমে বাড়িতে বানান ম্যাঙ্গো চিকেন সালাদ

অন্যান্য আন্তর্জাতিক আশাশুনি কলারোয়া কালিগঞ্জ খেলাধুলা জাতীয় তথ্য-প্রযুক্তি তালা দেবহাটা পাটকেলঘাটা ফিচার বিনোদন লাইফস্টাইল শ্যামনগর সাতক্ষীরা সদর সাতক্ষীরা-জেলা সারাদেশ

অনলাইন ডেস্ক : গরমের দিনে সুস্থ থাকতে হালকা খাবার খাওয়া প্রয়োজন। আবার খাবারটা যাতে স্বাস্থ্যকর হয় সেদিকেও খেয়াল রাখা জরুরি। বাজারে পাকা আম উঠতে শুরু করেছে। স্বাদে কিছুটা ভিন্নতা আনতে বাড়িতে বানাতে পারেন ম্যাঙ্গো চিকেন সালাদ । এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি সহজে হজমও হয়।

উপকরণ : ১টি পাকা আম (কিউব করে কাটা), ১ কাপ সেদ্ধ চিকেন (শ্রেডেড বা ছোট টুকরো),১টি ছোট শসা (পাতলা করে কাটা),১/২টি পেঁয়াজ (পাতলা করে কাটা),এক মুঠো লেটুস পাতা, কিছু ধনে পাতা বা পুদিনা পাতা

ড্রেসিংয়ের জন্য: ২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ লেবুর রস,১ চা চামচ মধু, লবণ ও গোলমরিচ স্বাদমতো

প্রস্তুত প্রণালি : সব উপকরণ প্রস্তুত করুন। আম যেন পাকা কিন্তু শক্ত হয়, যাতে মেশানোর সময় সময় গলে না যায়। এবার একটি বড় বাটিতে কাটা আম, চিকেন, শসা, পেঁয়াজ ও লেটুস পাতা দিয়ে আলতো করে মিশিয়ে নিন। ছোট একটি বাটিতে অলিভ অয়েল, লেবুর রস, মধু, লবণ ও গোলমরিচ মিশিয়ে ড্রেসিং তৈরি করুন।

ড্রেসিং সালাদের উপর ঢেলে আলতো করে মেশান। আম যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখুন। উপরে ধনে পাতা বা পুদিনা ছড়িয়ে দিন। চাইলে কিছু বাদামও দিতে পারেন। এই সালাদ এমনিই খাওয়া যায়। চাইলে টোস্টেড ব্রেড, গার্লিক ব্রেড বা হালকা স্যুপের সঙ্গে পরিবেশন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *