1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সুশীলনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সুশীলনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: উৎসব ও আনন্দঘন পরিবেশে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মী, কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী বার্ষিক বনভোজনে দেশের ১৫ টি জেলায় পৃথক পৃথকভাবে সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান এর সার্বিক নির্দেশনায় ও সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু’র পরিচালনায় ২০২২ সালের বার্ষিক বনভোজনের উৎসব পালন করা হয়। শুক্রবার (০৪ ফেব্রুয়ারী) ও শনিবার (০৫ ফেব্রুয়ারী) পর্যন্ত বার্ষিক বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীকেট খেলা, বালতিতে বল নিক্ষেপ, বালিশ খেলা সহ ১৫ ধরনের বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। বিশেষ আকর্ষণ র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয় জেলার মুন্সীগঞ্জের টাইগার পয়েন্টে। এখান থেকে লঞ্চযোগে সুন্দরবনের কলাগাছিয়া পর্যন্ত নৌ-ভ্রমন, আকাশনীলা ইকোটুরিজম সহ বেশ কয়েটি পিকনিক স্পট পরিদর্শন করা হয়। সন্ধ্যায় পুরুস্কার বিতরণ ও বনভোজনের সার্বিক মুল্যায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুশীলনের উপ পরিচালক ও বনভোজন উপ কমিটির আহবায়ক মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুশীলনের নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক গাজী আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, শহীদ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সেক্রেটারী এ্যাডঃ জাফরুল্যাহ ইব্রাহিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, টাইগার পয়েন্টের প্রকল্প পরিচালক সোহেনী, শিক্ষিকা বিউটি ও ইউপি সদস্যা মাহফুজা খানম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd