1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তেরখাদায় জাতির পিতার ম্যুরাল বঙ্গবন্ধু স্টেট ম্যান অব দ্য সেঞ্চুরি এর উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

তেরখাদায় জাতির পিতার ম্যুরাল বঙ্গবন্ধু স্টেট ম্যান অব দ্য সেঞ্চুরি এর উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নবনির্মিত ম্যুরাল ‘বঙ্গবন্ধু স্টেট ম্যান অব দ্য সেঞ্চুরি’ এর উদ্বোধন অনুষ্ঠান (মঙ্গলবার) দুপুরে খুলনার তেরখাদা উপজেলার বি.আর.বি আজগড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধুর কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। প্রতিটি বিদ্যালয় মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক হতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে হবে। তিনি বলেন, এই ম্যুরালের মাধ্যমে শিক্ষার্থীরা জাতির পিতাকে জানতে পারবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম কেউ বাঙালির হৃদয় থেকে মুছে ফেলতে পারবে না।
উদ্বোধন অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তৃতা করেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, খুলনা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন ও জেলা পরিষদের সচিব বিষ্ণুপদ পাল। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মল্লিক সুধাংশু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মল্লিক ও শুভেচ্ছা বক্তৃতা করেন নবনির্বাচিত সভাপতি সুনীল কুমার বালা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
এছাড়া মুজিব শতবর্ষ ও আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষে খুলনা ভারতীয় সহকারী হাই কমিশনারের উদ্যোগে বিদ্যালয় চত্বরে ১০০টি বৃক্ষরোপণ করা হয়। পরে অতিথিবৃন্দ মাইকেল মধুসূদন একাডেমির নির্মাণ কাজের উদ্বোধন করেন। উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিক্ষারআলো বিস্তারে অগ্রণী ভুমিকা পালন করছে। শুধু তাই নয়, বিদ্যালয় চত্বরে নির্মিত জাতির পিতার ঐতিহাসিক ম্যুরাল, গণহত্যার স্মৃতিফলক, শহীদ মিনার ও মুক্তমঞ্চ বিদ্যালয়টিকে মুক্তিযুদ্ধের চেতনার বিদ্যাপীঠ হিসেবে পরিচিত করেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd